দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হয় জিততে হবে, নয়তো বিদায়—উজবেকিস্তানের বিপক্ষে এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল ডিআর কঙ্গো। সেই কঠিন পরীক্ষায় উতরে গিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দলটি। উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো।
১৯৭৪ সালে ‘জাইর’ নামে প্রথম ও একমাত্রবার বিশ্বকাপে খেলেছিল দেশটি। এরপর দীর্ঘ ৫২ বছর পর আবারও বিশ্বকাপের মূল পর্বে ফিরে এসে এবারই প্রথম দ্বিতীয় রাউন্ডে ওঠার কৃতিত্ব দেখাল তারা।
বাঁচা-মরার ম্যাচে জয় তুলে নিয়ে ‘কে’ গ্রুপের তৃতীয় দল হিসেবে ৪ পয়েন্ট নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে ডিআর কঙ্গো।
এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে কলম্বিয়া। রানার্সআপ হয়েছে পর্তুগাল।
আগামী বুধবার আটলান্টা স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এ ইংল্যান্ডের মুখোমুখি হবে ডিআর কঙ্গো।
এমএস/